• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে জাল নোটসহ কারবারিকে ‍পুলিশে দিল জনতা

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে ক্রেতা সেজে দোকানদারকে দেওয়ার সময় ১৬ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ কারবারি আশ্রাফুল (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (২২ মার্চ) বিকালে নগরীর পুরান পাড়ার মতাশার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। গ্রেপ্তার আশ্রাফুল বরিশাল জেলার গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা বলেন, তার সঙ্গে ৩০ হাজার টাকার জাল নোট ছিল। আটকের আগেই ১৪ হাজার টাকা মূল্যমানের জাল নোট দিয়ে বিভিন্ন দোকানদারের কাছ থেকে পণ্য কিনেছেন।

পরে তাকে ১৬ হাজার টাকাসহ পুলিশে তুলে দেয়া হয়। তিনি ঢাকা থেকে ৩০ হাজার টাকার জাল নোট নিয়ে বরিশাল নগরীতে এসেছিলেন বলে জানান স্থানীয়রা।

ওসি নাজমুল বলেন, আশ্রাফুল মতাশার এলাকার একজন নারীর দোকানে এক হাজার টাকা একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে যায়। তখন নোটটি দেখে দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানায়।

এসময় স্থানীয়রা জাল নোটের বিষয়টি নিশ্চিত আশ্রাফুলকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়া হয়। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/