• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কাউখালীতে ৫ জুয়ারীসহ ১০জন গ্রেপ্তার

প্রতিনিধি / ১৫২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়ারীসহ পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের মাগুড়া গ্রামে শাহাদাৎ হোসেন বাদশার বাড়িতে ১৫ মার্চ শনিবার শেষ রাতে জুয়ার আসর বসেছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাউখালী থানার এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়।

এসময় শাহাদাৎ হোসেনের বাড়ির জুয়ার আসর থেকে মাগুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলের শাহাদাৎ হোসেন বাদশা (৫৯), একই গ্রামের রজব আলীর ছেলে আব্দুল আউয়াল (৫২), একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে মামুন খান (৪৩), একই গ্রামের হাতেম আলীর ছেলে বাচ্চু মিয়া (৫২) এবং আমরাজুড়ী গ্রামের আব্দুস সত্তার মীরের ছেলে কালাম মীর (৫৩) কে গ্রেফতার করা হয়।

এসময় আসরের জুয়ার এক প্যাকেট তাস, নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও উপজেলা বিভিন্নস্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করে।

এরা হলেন, উপজেলার পারসাতুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান (৩৭), দাসেরকাঠী গ্রামের কাদের হাওলাদারের ছেলে মতুর্জা হাওলাদার, সয়না রঘুনাথপুরের মিরন সরদারের ছেলে রিয়াজ সরদার, জব্দকাঠী গ্রামের বিপুল সাধকের ছেলে বিপ্লব সাধক এবং মাগুড়া গ্রামের ওমর আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

এদের নামে বিভিন্ন অপরাধমূলক মামালায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান,এ উপজেলায় যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/