• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন, যা অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।

শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে জোয়ারের স্রোতে ভেসে এসে সৈকতের গঙ্গামতি পয়েন্টে বালুতে আটকে যায়। স্থানীয় জেলে জসিম উদ্দিন সৈকতের পাশে ডলফিনটি দেখতে পান।

ধারণা করা হচ্ছে এটি কয়েক দিন আগেই মারা গেছে এবং স্রোতের টানে সৈকতে ভেসে এসেছে। স্থানীয়রা জানান, এর আগেও কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই ডলফিনটির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পরিবেশবিদরা বলছেন, সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মাছ ধরার জালের ফাঁদে পড়া অন্যতম কারণ হতে পারে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে এ জাতীয় ডলফিন পাওয়া যায়। যে কারণেই মৃত্যু হোক না কেন, এটা কাঙ্ক্ষিত নয়। সামুদ্রিক জলজ পরিবেশ সঠিক রাখার জন্য ডলফিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/