• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধি / ১২২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফলে ইভটিজিংয়ের শিকার হয়ে নাজনিন জাহান কুমকুম (১৫) নামে দশম শ্রেণিতে পডুয়া স্কুলছাত্রী চিরকুট লিখে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত কুমকুম ওই গ্রামের নজরুল ইসলাম খানের মেয়ে ও পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে ইভটিজিং করে আসছে প্রতিবেশি রিয়াদুল ইসলাস তাওসীন (১৫) নামের একই বিদ্যালয়ের একই ক্লাসের এক ছাত্র। বিষয়টি কুমকুমের পরিবার তাওসিনের চাচা ও বিদ্যালয়ের শিক্ষকদের জানায়।

এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার (১৪ মার্চ) নিহত কিশোরী ও তার এক সহপাঠী কিশোরের একসাথে তোলা একটি ছবির সাথে নোংরা মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় অভিযুক্ত তাওসিন। ফেসবুকে দেখার পরে খাতায় একটি চিরকুট লিখে আত্মহত্যা করেন কুমকুম।

চিঠিতে কুমকুম লিখেছে ‘আমি আমার নিজের ইচ্ছায় কিছু করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের জন্য ওর পরিবারের জন্য আমার জীবন থেকে মনে হয় সব সুখ সাতি(শান্তি) চলে (গেছে)‘।

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও অভিযোগের বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/