• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পটুয়াখালীতে নদীতে ডাকাতের কবলে তরমুজবাহী ট্রলার, আহত ৯

প্রতিনিধি / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে তরমুজবাহী ট্রলারে ডাকাতের আক্রমণের ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৮ জনই আহত হয়েছেন।

এ সময় ডাকাতের ১ সদস্যকে আটকে রাখে ট্রলারে থাকা লোকজন। তরমুজবোঝাই ট্রলারটি বর্তমানে ধূলিয়া লঞ্চঘাটে রয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে বাউফলের ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে তরমুজ বহন করা ট্রলার বিক্রির উদ্দেশ্যে চাঁদপুরে যাচ্ছিল। এ সময় ট্রলারে ৫ মালিকের ১০ হাজার পিস তরমুজ ছিল। মধ্যরাতে ডাকাতের ৭ সদস্যের সংঘবদ্ধ দল হামলা চালায়। এতে ট্রলারে থাকা ৮ জন আহত হয়েছেন।

আহত শহিদুল মাতবর, মেহেদী হাসান, সেলিম মাঝিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাকি আহতরা হলেন- ফিরোজ মাতবর, বারেক মাতবর, ফরহাদ হোসেন, ফয়সাল ও হাবু পেশকার। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত ৮ জনের বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে ।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ভোররাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতের ১ সদস্য পুলিশের জিম্মায় চিকিৎসাধীন রয়েছেন। তরমুজবোঝাই ট্রলারটি আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত ছাড়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/