• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বেতাগীতে গৃহবধূকে ধর্ষণ, ভুট্টো কারাগারে

প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগীতে গৃহবধূ (৩০) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রানীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনার পরপরই গতকাল বিকেলে ভুক্তভোগী বেতাগী থানায় মামলা করেন। থানা পুলিশ ধর্ষক আব্দুর রহিম খান ওরফে ভুট্টো (৫০) গতকাল রাতে গ্রেপ্তার করে। থানা পুলিশ আজ মঙ্গলবার সকাল ১১ টায় তাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রানীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম খান ওরফে ভুট্টো গত রবিবার ভুক্তভোগীর কাছে যেয়ে মোবাইল নম্বর সংগ্রহ করেন।

গতকাল সোমবার সকাল ১০ টার দিকে গৃহবধূ‍‍`র বাড়িতে যায় এবং তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এই ঘটনার পরে ভুক্তভোগী গৃহবধূ বেতাগী থানায় মামলা করেন।

ভুক্তভোগী গৃহবধূ মোবাইলে ঘটনার সত্যতা শিকার করে বলেন,‍‍` গতকাল সকালে আমার বাড়িতে কেউ ছিলো না। বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করি। মামলার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান বলেন,‍‍` থানায় অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করি।‍‍`

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন,‍‍` খানায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনার সাথে জড়িত আব্দুর রহিম খান ওরফে ভুট্টোকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ধর্ষণকারী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে থানা পুলিশের কঠোর অবস্থানে রয়েছে।‍‍`


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/