• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে নারীর ওপর হামলা করে স্বর্ণ ছিনতাই, আটক চোর

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ঘরে প্রবেশ করে মর্জিনা বেগম (৭০) নামে এক নারীর ওপর হামলা করে স্বর্ণের চেইন ও কানের রিং ছিনতাই করে নিয়ে যায়। বুধবার (০৫ মার্চ) দুপুরে সদর থানার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই অভিযুক্ত চোরকে আটক করে পুলিশ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সদর উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আ. মোতালেব হোসেনের স্ত্রী মর্জিনা বেগম মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে বসতঘরে কোরআন শরীফ পড়ছিলেন।

এসময় হটাৎ একই গ্রামের মৃত সুলতানের ছেলে মো. মিলন শেখ (৪০) প্রবেশ করে মর্জিনা বেগমের পিছন থেকে তার গলায় থাকা চেইন টেনে নেওয়ার চেষ্টা করেন। তখন মর্জিনা পিছনে ফিরে দেখেন চোর মিলনকে চিনতে পারলে ডাকচিৎকার শুরু করলে মর্জিনাকে মারধর করে গলার চেইন ও কানের রিং টেনে নিয়ে যায়। এতে রক্তাক্ত হয় মর্জিনা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সোবহান বলেন, এ ঘটনায় মর্জিনা বেগম একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে জেলা চোরাই চক্রের সক্রিয় সদস্য অভিযুক্ত মিলন শেখকে চেইন ও কানের রিং সহ গ্রেফতার করা হয়। এই স্বর্ণের মূল্য প্রায় ১ লক্ষ টাকা। আসামিকে চোরাই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/