• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ, ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদার (৬৫) নিহত হয়েছেন। ঘটনার পর থেকে রাজা মিয়া পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকাল ১০টার দিকে রাজা জমির একটি কলা গাছ থেকে বেশকিছু কলা কেটে নিয়ে যায়।

এসময় বেলায়েত রাজা মিয়ার বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে মোটা লাঠি দিয়ে আঘাত করে।

এতে বেলায়েতের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে প্রেরণ করে।

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে তার মুত্যু হয়। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় রাজাকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/