• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে নাজিরপুরে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় মো. নুরুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পাতিলাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার পাতিলাখালী গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে এবং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের নেতৃত্ব পুলিশের একটি দল গভীর রাতে সদর ইউনিয়নের পাতিলাখালি গ্রামে আসামির বাড়িতে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ইউপি সদস্য নুরুল ইসলাম বিস্ফোরক মামলার এজারভুক্ত আসামি।

গত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/