• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ সদস্য আটক

প্রতিনিধি / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নাজিরপুরে ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, অনলাইনে অ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেন আটক সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন ১ লাখ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর- গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসেন।

সেখান থেকে তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যান সাইফুল। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা সাইফুলকে ধরে ফেলে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় বাকি তিনজন পালিয়ে যান।

নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া পুলিশ সন্দেহে স্থানীয়রা সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/