• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

মহিপুর থানা ঘেরাওয়ের ঘোষণা যুবদলের

প্রতিনিধি / ১৪১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুর থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে যুবদলের নেতারা। বাংলাভিশনের সাংবাদিক ও কুয়াকাটা পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও কুয়াকাটা পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, পৌর যুবদলের সভাপতি কাজী ফারুক, যুগ্ম আহবায়ক গাজী হানিফ, শ্রমিকদলের আহবায়ক মানিক ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ানুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিএনপির অংঙ্গসংগঠেনর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় যুবদলের নেতারা সাংবাদিক জহিরুল মিরনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় মহিপুর থানা ঘেরাও করার কর্মসূচির দিবেন বলেও জানান বক্তারা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আসামি সনাক্তে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।

উল্লেখ্য: গত ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কুয়াকাটার তুলাতলী সংলগ্ন তার নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মিরন ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকার একটি বাসায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/