• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালের হিজলায় পরিত্যক্ত রিভলভার উদ্ধার

প্রতিনিধি / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার হিজলা উপজেলায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত দেশীয় রিভলভার উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়ক থেকে এ রিভলভার উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এর আগে সকালে কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী রিভলভারটি দেখতে পেয়ে পুলিশকে জানায়।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সকালে একটি রিভলভার দেখতে পায় এক কলেজছাত্র। এ খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ এসে রিভলভারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দেশীয় রিভলভারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ রিভলভারটি কীভাবে ঘটনাস্থলে গেল, কার কাছে ছিল সে বিষয় জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/