• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কুয়াকাটায় একটি লাক্ষা মাছ বিক্রি হলো ১৭ হাজার ৫’শ টাকায়

প্রতিনিধি / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় ১০ কেজি ওজনের একটি লাক্ষা মাছ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৪ ফ্রেব্রুয়ারি ) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বাদশা মিয়া নামের এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে।
চাপলিবাজার সংলগ্ন ধোলাই মার্কেট মাছ বাজারের রবিউল ফিস থেকে কুয়াকাটার মেসার্স হাসান ফিস এন্ড ফ্রিজাপ এর স্বত্বাধিকারী মোঃ হাসান ১৬’শ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় ক্রয় করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী রেজাউল করিম বলেন, এত বড় লাক্ষা সচরাচর দেখা যায় না। মাছটি খুবই সুস্বাদু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা রয়েছে। ১৬ হাজার টাকায় মাছটি কিনে হাসান নামে মৎস্য ব্যবসায়ী তার কিছু সময় পর অনলাইনে বিক্রি করে দেন। এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে।
জেলে মনিনুল ইসলাম বলেন, ছোট বড় বিভিন্ন মাছ ধরার জন্য সাগরে বেড়ঝাল ফেলি। জাল তুলে আনতে ছিলাম পরে দেখি এই বড় লাক্ষা মাছটি আমাদের জালে ধরা পরে। এই মাছের চাহিদা বেশি, দামও ভালো। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।
আড়ৎ ব্যবসায়ী মোঃ হাসান বলেন, ‘এত বড় লাক্ষা মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে ১৬’শ টাকা কেজি দরে বিক্রি আমি ক্রয় করে, ১৭’শ ৫০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি খুব দামী এবং সুস্বাদু মাছ। জলবায়ু পরিবর্তনের ফলে এ মাছের প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। আমরা মৎস্য বিভাগ সমুদ্রে মাছ বৃদ্ধির লক্ষে বিভিন্ন রকম কার্যক্রম অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/