• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইন্দুরকানীতে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, জরিমানা ১৫ লাখ

প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযানে ৩টি ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটা ধ্বংশ করে দেওয়া হয়েছে।

১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) উপজেলার খোলপটুয়া গ্রামে “ইট প্রস্ততুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ সদরদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ, পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালীসহ দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সর্ভিসের কর্মীরা উপন্থিত ছিলেন।

অভিযানে মেসার্স শাহাসাজ ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, মেসার্স আর ওয়ান ব্রিকস ইন্ডাষ্ট্রিজ, ও মেসার্স ভাই ভাই ব্রিকস ইন্ডাষ্ট্রিজকে পাচ লক্ষ টাকা করে মোট পনের লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং মেসার্স কে.বি.আই ব্রিকস ইন্ডাষ্ট্রিজ এর চিমনি ও কিলন ভেঙ্গে দেওয়াসহ কাচা ইট ধ্বংশ করে দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, “ইট প্রস্ততুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইন্দুরকানীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা এবং একটি ইটভাটা বিনষ্ট করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/