• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কাউখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের কাউখালীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে পিরোজপুরের আদালতে পাঠানো হয়। এর আগে, রোববার রাতে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার ব্রেকুটিয়া ব্রিজ-সংলগ্ন নতুন বাজার মোড়ে গত ৬ নভেম্বর বিএনপির পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার লাগাতে বাধা দেয় ও ছিঁড়ে ফেলে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপরে হামলা করে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, বর্তমানে সারা বাংলাদেশে অপারেশন অভিযান চলছে। এই আলোকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/