• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০ এমপি হয়েই নুরের চমক, ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

লঞ্চে নয়, বিমানে চড়ে বরিশাল যাচ্ছে বিপিএল ট্রফি

প্রতিনিধি / ৩২১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। এরপর শোন যাচ্ছিলো, লঞ্চে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেললেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

লঞ্চে নয়, বিমানে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি। আজ রোববার ১টা ১৫ মিনিটের ফ্লাইটে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ার কথা ছিল বরিশাল দলের। তবে জানা গেছে, তাদের ফ্লাইট বিলম্ব হচ্ছে।

দুপুর দেড়টা পর্যন্ত বরিশালের বিমান আকাশে উড়েনি। তবে শিঘ্রই বরিশালের উদ্দেশে রওয়ানা দেবেন তামিমরা। জাগোনিউজকে এ তথ্য জানিয়েছেন, বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী।

প্রিয় দলের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশালবাসী। শহরের প্রাণকেন্দ্র দুপুর ২টা থেকে বিকাল ৫টা নাগাদ ঐতিহাসিক বেলস পার্কে হবে এই অনুষ্ঠান। সেখানে তামিমদের অভ্যর্থনা জানাবেন তারা। হাজার হাজার ভক্ত-সমর্থকের ভালোবাসায় সিক্ত হবেন ফ্র্যাঞ্চাইজির সকল ক্রিকেটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/