• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নিহত

প্রতিনিধি / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অটোচাপায় স্কুল ছাত্রী নিহত। জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে হাবিবা (৬) বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে মায়ের সাথে তার এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেওয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটো স্কুলছাত্রীকে ধাক্কা দিলে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসা অবস্থায় দুপুরে হাবিবা মারা যান।

হাবিবা স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বলেন, হাবিবা ভালো ছাত্রী ছিলেন এবং নিয়মিত বিদ্যালয়ে আসতেন। খুবই শান্ত প্রকৃতির ছিলেন।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। অদক্ষ ড্রাইভার ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার কারণে প্রতিদিন ঝরে যাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। বেপরোয়া অটো ড্রাইভার সহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/