• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা

প্রতিনিধি / ১৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ‘সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টায় মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, কোনো স্বৈরাচারী সংগঠন ছাত্রলীগের ঠিকানা এ দেশে হবে না। ছাত্রলীগের কোনোপ্রকার সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করলে তা কঠোরভাবে প্রতিহত করবে ছাত্রসমাজ।

আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের বিচার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশের মানুষ এদের শক্ত হস্তে দমন করবে।

তারা খুন গুমের মতো জঘন্য কাজ করেছে, বাংলার মানুষের রক্ত ঝরিয়েছে। তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে। আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট দলকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, কোনো ফ্যাসিস্ট সরকার এ বাংলার জমিনে তৈরি হতে দেওয়া হবে না। এ আওয়ামী লীগকে ছাত্র-জনতা পতন ঘটিয়েছে। যাদের হাতে রক্ত ঝড়েছে তারা আগামীর কোনো নির্বাচনের কথা ভাবতেই পারে না।

সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বাংলার জমিনে জায়গা নিতে চাইলে আবারও ছাত্র-জনতা জেগে উঠবে। আবু সাঈদসহ যারা রক্ত দিয়েছে, আহত ও নিহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে এ আওয়ামী ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই করতে হবে।

লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহাগ হোসেনের সঞ্চালনায় মিছিলে অংশগ্রহণ করেন সিফাত, মাইনুল, জাহিদুল ইসলাম, মমিনুল ইসলাম রানা প্রমুখ।

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট ও প্রচারপত্র বিলি, ৬ তারিখে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ তারিখে বিক্ষোভ সমাবেশ, ১৬ তারিখে সড়ক-রেল-জল ও বিমানবন্দর অবরোধ কর্মসূচি, ১৮ তারিখে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/