• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার পদ ফিরে পেতে কর্মীদের মানববন্ধন

প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনির স্থগিত হওয়া পদ ফিরে পেতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) নগরীর সদর রোডে এ মানববন্ধন করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা জনির পদ ফিরিয়ে দেয়ার দাবি জানান।

এসময় বক্তৃতা দেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, শামিম আহমেদ, রেজাউল কবির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯০ সাল থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতি করছেন জনি।

এরপর ওয়ার্ড ছাত্রদল থেকে রাজনীতি করে সবশেষ বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদ পান। গত ১৬ বছরে আওয়ামী লীগের দেয়া প্রায় তিন ডজন মামলার আসামি তিনি। এরপর তার পদপদবি স্থগিত করতে রাজনৈতিক প্রতিপক্ষ অপপ্রচার চালিয়ে তার পদ সাময়িক স্থগিত আদেশ করিয়েছে।

পদ স্থগিত হওয়া মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। যা সুষ্ঠু তদন্ত করলেই প্রমাণিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/