• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে দীঘি থেকে ফের মানুষের শরীরের খণ্ডিত অংশ উদ্ধার

প্রতিনিধি / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরের কাশিপুরের সেই হাতেম আলীর দীঘি থেকে আবারও মানুষের শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে একটি হাতের খণ্ডিত কব্জি উদ্ধার করা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। এর আগে গত রোববার দুপুরে একই দীঘি থেকে লাশের পাঁচটি খণ্ডিত অংশ উদ্ধার করেছিল পুলিশ।

এই ঘটনার পর থেকে স্থানীয়রা চরম আতংকে দিন কাটাচ্ছেন। পুলিশ তথ্য উদঘাটনে সন্দেহভাজন স্থানীয়দের বাসায় তল্লাশি চালিয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. জিদান বলেন, আমার মা দীঘির পাড় ধরে হাঁটছিলেন। তখন একটি পলিথিন ভাসতে দেখে তীরে তোলেন তিনি। এরপর সেই পলিথিন থেকে মানুষের কব্জির খণ্ডিত অংশ দেখতে পেয়ে মা অজ্ঞান হয়ে যায়। এরপর বিষয়টি পুলিশকে জানাই।

স্থানীয় বাসিন্দা নুপুর বেগম বলেন, এর আগেও মানুষের শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। আজকে (মঙ্গলবার) আবারও একই ঘটনা ঘটায় এলাকাবাসী চরম আতঙ্ক বিরাজ করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনে নগরীর চার থানা এলাকায় কোন নিখোঁজের ঘটনা ঘটেনি। নিখোঁজের কথা জানিয়ে কেউ অভিযোগও জানায়নি।

আমরা ধারণা করছি যে, নগরের বাইরে থেকে কাউকে হত্যা করে লাশ গুম করতে এখানে খন্ডিত অংশ ফেলা হয়েছে। কোথায় বসে হত্যা করা হয়েছে তা সনাক্ত করা যায়নি। এই রহস্য উদঘাটনে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/