• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কোকোর মৃত্যুবার্ষিকীতে পিকনিক, বরিশালে আইনজীবী নেতার পদত্যাগ

প্রতিনিধি / ১৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে পিকনিক গিয়ে আনন্দ উল্লাস করার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল সর্বশেষ বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। তিনি বলেন, “যেখানে গত ২৩ জানুয়ারি সারাদেশে শোক পালন কর্মসূচি করা হয়েছে, সেখানে বরিশাল আইনজীবী সমিতির নামে আইনজীবী ফোরামের পথভ্রষ্ট কতিপয় সদস্য পিকনিকের আয়োজন করেছে।

বিষয়টি আমাকে ব্যথিত করেছে। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিএনপির একজন কর্মী। তাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে পিকনিক করায় আমি বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”

এ বিষয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বলেন, ‘ওই দিন পিকনিকের বিষয়ে আয়োজকদের নিষেধ করেছিলেন তিনি। কিন্তু তারা কর্নপাত করেননি। পদত্যাগের বিষয়টি আসলে মান অভিমানের।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/