• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাউফলে বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি / ১২৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে পিয়ারা বেগম (৫৫) নামের এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত পিয়ারা বেগম (৫৫) ওই গ্রামের মাতুব্বর বাড়ির মৃত হাসেম মাতুব্বরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে একাই থাকতেন পিয়ারা বেগম। তার দুই ছেলে ও এক মেয়ে সবাই পরিবার নিয়ে পৃথক স্থানে বসবাস করেন।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাকে ডাক দিয়ে সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় পিয়ারা বেগমের লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, পিয়ারা বেগমের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/