• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাউফলে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর বাউফলে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি জিহাদ সিকদার (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ এর একটি টিম। পরে তাকে বাউফল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধর্ষক জিহাদ উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের হারুন শিকদারের ছেলে।

তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১০ জুলাই স্কুলে যাওয়ার পথে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৩) জোড়পূর্বক মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায় জিহাদ সিকদার।

পরে বরিশাল থেকে লঞ্চের কেবিনে ঢাকায় নিয়ে জিহাদ তার এক নিকট আত্মীয়ের বাসায় ওই স্কুলশিক্ষার্থীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা বাউফল থানায় আট জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

প্রায় ছয় মাস ধরে পলাতক ছিলেন ধর্ষক জিহাদ। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,আসামি জিহাদকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/