• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

দশমিনায় ইয়াবাসহ প্রকৌশলী গ্রেপ্তার

প্রতিনিধি / ১৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনায় সাইদুর রহমান নামে জনস্বাস্থ্যের এক সহকারী প্রকৌশলী ৩২২ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মারুফ বিল্লাহ সুমনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

দশমিনা থানা পুলিশ জানায়, ইয়াবা বেচাকেনার সময় জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ তিন জনকে ৩২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের একটি ঘরে ইয়াবা বেচাকেনার সময় তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেফতার সাইদুর রহমান ভোলার তজুমদ্দিন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে সহকারী প্রকৌশলীর দায়িত্বে আছেন। তার বাড়ি বাউফল উপজেলার দক্ষিণ বাউফলের ৬নং ওয়ার্ডে।

তার বাবার নাম খলিলুর রহমান। দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, এ ঘটনায় একটি মাদক মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/