• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে বিএনপি কর্মীর ঘরে অগ্নিসংযোগ

প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুরে আগুনে পুড়েছে বিএনপি কর্মীর বসতঘর। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস, পুলিশ ও ইউএনও জানিয়েছেন।

তবে বিএনপি কর্মী মোফাজ্জেল হাওলাদারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী তার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে। অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রশিদ জানান, খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

তাদের দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে একটি টিনশেড ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘরে এ সময় কেউ ছিল না। তবে মোফাজ্জেলের দাবি, শত্রুতার জেরে প্রতিবেশী আগুন দিয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ আগুন দিয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/