• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের দোসরমুক্ত ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি বরিশাল ভোলা মহাসড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসে ফিরে আসে।

এ বিষয়ে বৈষম্য বিরোধী জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীকে শিক্ষার্থীরা আটক করে। তারপর বিগত দিনে ছাত্রলীগের সাথে জড়িত তার সহপাঠীরা তাকে সিকিউরিটি রুমের দরজা ভেঙে বের করে নিয়ে যায়।

আমরা মনে করি, এর মাধ্যমে মূলত ক্যাম্পাসে ছাত্রলীগ সক্রিয় হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে সদা প্রস্তুত আছে, তা জানান দিতে আজকের এই বিক্ষোভ মিছিল।

বিক্ষোভে অংশ নেয়া ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন, ছাত্র রাজনীতি বন্ধ থাকার সুযোগে নিষিদ্ধগোষ্ঠী ছাত্রলীগ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তাদের আধিপত্য বিস্তার এবং ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়া অবশ্যই উদ্বেগজনক। যে বা যারা শুক্রবার ছাত্রলীগের কর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছে। অতিদ্রুত তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, আমরা এবিষয়ে তদন্ত শুরু করেছি। এর সাথে জড়িত সাথে তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য শুচিতা শরমিন বলেন, আমরা কালকের বিষয়টি অবগত। ইতোমধ্যে সকল সিটিটিভি ফুটেজ নিয়ে জড়িতদের শনাক্ত করার কাজ চলমান। বিশ্ববিদ্যালয়ের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/