• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিনিধি / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্কুলছাত্র রাব্বি হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টাব্যাপী অবরোধ করেছেন এলাকাবাসী।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকার অবরোধ হয়। এসময় সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকে যাত্রীদের সীমাহীন ভোগান্তি হয়।

এসময় বিক্ষুব্ধরা বলেন, রাব্বি নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এসময় বাড়ির পাশে রাব্বির লাশ পড়ে থাকে।

পরবর্তীতে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলেও আসামিদের আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। নয়তো আরও কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত বুধবার সকালে উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে মো. রাব্বি হাওলাদার (১৮) নামে দশম শ্রেণির স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় নিহত বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে পুলিশ মামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/