• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কুয়াকাটায় বসত বাড়ি দখলের প্রতিবাদে রাখাইনদের মানববন্ধন

প্রতিনিধি / ১৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইনদের পাড়া (আবাসস্থল) দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে মহিপুর থানার বিভিন্ন পাড়া থেকে আগত শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

এসময় বক্তব্য দেন পটুয়াখালী জেলা রাখাইন বুড্ডিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার, সাধারণ সম্পাদক মংলাচিং রাখাইন, সাংগঠনিক সম্পাদক ম্যাথুসে রাখাইন, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মংমিয়া এবং রাখাইনদের নারী সদস্য নুনোই, মাওয়েন সহ আরো অনেকে।

বক্তারা বলেন, সম্প্রতি সময়ে মহিপুরের আবু তাহের গাজী রাখাইনদের প্রায় দুইশত বছরের পুরানো নয়াপাড়ার জমি দখলের চেষ্টা করে আসছেন। গতকাল (১৯ জানুয়ারি) তিনি লোকজন নিয়ে এসে পাড়ার মধ্যে পিলার স্থাপন করেছেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এসব পিলার অপসারণ না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন রাখাইন নেতারা।

এ বিষয়ে আবু তাহের গাজী বলেন, আমি ‌রাখাইনদের জমিতে পিলার স্থাপন করিনি। আমার রেকর্ডীয় জমি সরকারি সার্ভেয়ার পরিমাপ করে বুঝিয়ে দিয়েছেন। আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/