• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কাউখালীতে বাল্যবিয়ে: বরের সাত দিনের কারাদণ্ড

প্রতিনিধি / ১৪২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে মো. রাহাত (১৯) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাহাত উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে।

জানা গেছে, গত ৩/৪ দিন আগে কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে রাহাত বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের নুরুল ইসলামের সপ্তম শ্রেণি পড়ুয়া (১৩) মেয়েকে প্রেম করার সূত্রে পরিবারের অজান্তে তার বাড়িতে নিয়ে আসেন।

শনিবার বিকেলে রাহাতের পরিবার ওই মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে। এর মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বর ও কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিয়ের জন্য তাদের অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৭ (১) ধারায় বর রাহাতকে সাত দিনের কারাদণ্ড দেন। কনেকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর রাহাতকে সাত দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে ‘বাল্যবিবাহ নিরোধ’ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/