• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় পাকিং করে রাখা ট্রাকের সাথে বেপরোয়াগতির মোটরসাইকেল স্বজোরে ধাক্কা লেগে চালক ও আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা এগারোটার দিকে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, নিহত মোটরসাইকেল চালক রিমু খান (২২) উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে ও আরোহী শাহজাদা তালুকদার শাহী (৬২) কটকস্থল গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানান, শিমুল-সিফাত-শাহিক নামের একটি মালবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে পাকিং করে মাল আনলোড করছিল। এ সময় ভূরঘাটাগামী বেপরোয়াগতির নম্বর বিহীন একটি মোটরসাইকেল এসে ট্রাকের সাথে স্বরেজারে ধাক্কা লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত রিমু খান ও শাহজাদা তালুকদারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা রিমু খানকে মৃত বলে ঘোষণা করেন।

আহত শাহজাদা তালুকদারকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাদা তালুকদার মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/