• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে নগরীর বাটার গলি তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার আসামি আব্দুল মালেক হাওলাদার।

আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি তার বাটারগলি বাসভবনে অবস্থান করছেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক। গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৬০০-৭০০ জনকে। ওই মামলায় আব্দুল মালেক হাওলাদারকে নিজ বাসভবন থেকে সোমবার রাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/