• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে সড়ক দূর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিত মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বামী নিহত ও আরোহী স্ত্রী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার বাইপাস ওভার ব্রিজের পশ্চিম পাশে।

ওইদিন রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার এসআই সমীর রায় জানান, নিহত নরেন্দ্রনাথ হালদার (৫৩) উপজেলার পশ্চিম সুজনকাঠি এলাকার প্রয়াত নারায়ণ হালদারের ছেলে। দুর্ঘটনায় আহত রিনা মন্ডলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরও জানান, উপজেলার দুস্থ মানবতার হাসপাতালে কর্মরত স্ত্রী রিনা মন্ডলকে নিয়ে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন নরেন্দ্রনাথ হালদার।

এসময় দূর্ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিক মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নরেন্দ্রনাথ হালদারকে মৃত বলে ঘোষণা করেন। দূর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/