• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে যুবলীগ নেতার পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল তালুকদারকে (৪৫) পিটিয়ে পা ভেঙ্গে দেওয়াসহ গুরুতর আহত করা হয়েছে।

জানা গেছে, রোববার (১২ জানুয়ারী) সকাল ১০টার দিকে উজ্জ্বল তালুকদার উপজেলার সলিয়াবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুপুত্রকে ক্লাস করতে দিয়ে ওই গ্রামের বাড়িতে ফেরার পথে স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে সোহেল ও হাসানের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল পাইপ ও লাঠি দিয়ে তাকে বেধরক পিটিয়ে আহত করে।

এতে তার ডান পা ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা বিএনপির সমর্থক বলে আহত উজ্জ্বল তালুকদার জানান। হামলাকারীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে জমির বিরোধে নিয়ে একটি শালিসীর ঘটনায় উজ্জ্বল তালুকদারের ওপর সোহেল ও তার ভাইয়েরা ক্ষুদ্ধ ছিলেন। এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/