• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে পৃথকভাবে ঝটিকা মিছিল ও কেক কাটা কর্মসূচি পালন করায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- তারেক শাহ, এনামুল হাসান, আবু সাইম চৌধুরী, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ গাজী, মহানগর ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন সিকদার, ১৩ নম্বর ওয়ার্ড সদস্য রাব্বি হাওলাদার শান্ত, ১৭ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুল ইসলাম জিহাদ ও মশিউর রহমান।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে নগরীতে পৃথক স্থানে ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা। এছাড়া কেক কাটা হয়। এসব কর্মসূচি পালনের ভিডিও ফেসবুকে প্রচার করে। এরপর নগরীতে অভিযানে নেমে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার আটজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৪ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/