• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি / ১৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে “রক্তদানের অপেক্ষায় বরিশাল” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ব্যাপী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের কয়েকটি গ্রামে ২০০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৩০ জন,  মুলাদী উপজেলায় ১৫ জন, বরিশাল সদর উপজেলায় ৪০ জন, সমন্বিত শিশু প্রশিক্ষন কেন্দ্র বরিশালে ২০ জন  এবং ৪৫ জন স্বেচ্ছাসেবীদের মাঝে বিতরন করছেন তারা।

স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদানের অপেক্ষায় বরিশাল” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহাদাত হোসেন বলেন, প্রতি বছর গরীব দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত।

তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ, ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি।

তাই আমরা এবার পরিকল্পনা করে এখন পর্যন্ত সাড়ে তিন শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে তাদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/