• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে মাকে হারিয়ে পার্কে শুয়ে থাকা শিশুর জায়গা হলো পুনর্বাসন কেন্দ্রে

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিরুদ্দেশ বাবার সন্তান ইব্রাহিমের (৪) একমাত্র অবলম্বন মাকেও হারিয়ে শীতের গভীর রাতে বরিশাল নগরীর বেলসপার্কের ফুটপাতে পাতলা পোশাকে শুয়ে কাঁপছিল।

এমন দৃশ্য শুক্রবার (২৭ ডিসেম্বর) দেখতে পান বায়েজিদ নামে এক ব্যক্তি। বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ে জানালে সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ তাকে উদ্ধার করে।

এরপর সমাজসেবা কার্যালয়ের সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে শিশু ইব্রাহিমকে ভর্তি করা হয়। এছাড়া ইব্রাহিমের হারিয়ে যাওয়া মা ময়নাকে খুঁজে বের করা হয় সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে। বাবা জীবন ৪-৫ বছর ধরে নিরুদ্দেশ রয়েছেন।

প্রত্যক্ষদর্শী বায়েজিদ বলেন, গভীর রাতে শীতে থরথর করে কাঁপছিল ইব্রাহিম। তাকে দেখে সমাজসেবা কার্যালয়কে বিষয়টি জানাই। এরপর তাকে উদ্ধার শেষে হারিয়ে যাওয়া মাকে খুঁজে বের করা হয়।

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, ইব্রাহিমের লেখাপড়াসহ সব খরচ বহন করবে সরকার। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব শিশুদের মূলধারায় নিয়ে আসতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সাজ্জাদ পারভেজ আরও বলেন, ইব্রাহিমের মা লঞ্চে ঘাটে ভাসমান জীবন যাপন করেন। মানুষের সহযোগিতায় তিনি ব্যয় মিটিয়ে থাকেন। এরই মধ্যে সন্তান হারিয়ে যাওয়ায় মা ময়নাও পাগলপ্রায় হয়ে পড়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/