• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পি‌রোজপু‌রে ঘর পোড়ানো মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধি / ১৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পি‌রোজপু‌রের না‌জিরপু‌র উপজেলায় মো. শহিদুল আলম হাওলাদার নামে এক যুবলীগ নেতা গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ২টার দিকে উপ‌জেলার ৩নম্বর দেউলবারী দোবরা ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের নিজ বাসভবন থেকে তা‌কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. শহিদুল আলম হাওলাদার (৫২) দেউলবাড়ি দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়ন যুবলী‌গের সাধারণ সম্পাদক।

না‌জিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফ‌রিদ ভূঁইয়া বরিশালটাইমসকে জানান, আসামি শহীদুল আলম হাওলাদারের বিরুদ্ধে না‌জিরপুর থানায় ২০১৪ সালের ঘর পোড়া মামলা এবং বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/