• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলায় চিকিৎসক জেলে

প্রতিনিধি / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় সাকিল আহমেদ (৩১) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

গ্রেপ্তার চিকিৎসক সাকিল আহমেদ ঢাকার উত্তরখান থানার মাস্টারপাড়া এলাকার আজগর আলীর ছেলে। ওই চিকিৎসক এমবিবিএস পাসের পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কোর্স করতে এসেছিলেন। সাকিল আহমেদ ঢাকার সিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন।

মামলার বরাতে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, বর্তমানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীর সঙ্গে ২০১৬ সালে সাকিলের পরিচয় হয়। ভুক্তভোগী তখন নবম শ্রেণিতে পড়তেন।

তাকে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন সাকিল। সম্প্রতি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কোর্স করতে আসেন ভুক্তভোগী।

সাকিলকে বিয়ের তাগাদা দিলে তিনি ভুক্তভোগীকে বরিশাল নগরের ধান গবেষণা রোডে চিকিৎসকের ভাড়া বাসায় আসার প্রস্তাব দেন। বুধবার সকালে সাকিলের বাসায় গেলে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। তখনও বিয়ের কথা নিয়ে তালবাহানা করেন সাকিল।

এরপর ভুক্তভোগী থানায় মামলা করেন। ওই মামলায় সাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে কোতোয়ালি মডেল থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই এনামুল হক বলেন, মামলার আসামি হিসেবে চিকিৎসককে বরিশাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামি জেলে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/