• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ডেঙ্গুতে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

প্রতিনিধি / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছর বয়সী শেফা (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার আগে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল বিভাগে এ নিয়ে চলতি বছর মোট ৬০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ ব্যক্তি। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃত শেফা বরিশালের মেহেন্দিগঞ্জের ভাসানচরের বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ ডিসেম্বর শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট হাজার ৬৫৬ জন রোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৪৭৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/