• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর, আটক ২

প্রতিনিধি / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে সিএনজি ও মাহিন্দ্রা চালকরা। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম আহত হন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী আহত হওয়ার খবর বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা নগরীর রূপাতলী এলাকায় জড়ো হয়। এসময় একজন মাহিন্দ্রা চালক ও একজন সিএনজি চালককে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে সেনাবাহীনী এসে আটকদের নিয়ে যায়। এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থী রায়হান জানান, মোটরসাইকেলযোগে সে রূপাতলী এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। এসময় এক সিএনজিচালক তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা দেয়।

এ নিয়ে সে এর প্রতিবাদ করে। এ ঘটনার সময় রূপাতলীতেও শ্রমিকদের মিছিল হচ্ছিল। ওই সিএনজিচালক শ্রমিকদের ডেকে আনে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তারা তাকে মারধর করে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, ‘যত দ্রুত সম্ভব এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/