• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ভোলায় কোস্টগার্ডের ‘যুদ্ধজাহাজ’সোনার বাংলা দেখতে মানুষের ঢল

প্রতিনিধি / ১৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মহান বিজয় উপলক্ষে ভোলায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের ‘যুদ্ধজাহাজ’ বিসিজিএস সোনার বাংলা। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এটি উন্মুক্ত ছিল।

জাহাজটি এক নজর দেখার জন্য ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট এলাকায় নোঙর করে রাখার পর থেকেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন। আগতরা জানিয়েছেন, তারা যুদ্ধ জাহাজের নাম শুনেছেন কিন্তু স্বচক্ষে দেখা হয়নি। তাই প্রবল আগ্রহ থেকেই দেখতে আসা।

কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটি সেসি অটো রোবটিক সিস্টেমের যেখানে ৩০ মিলিমিটারের ২টি অটোগান এবং ১৪.৫ মিলিমিটারের আরও ২টিসহ মোট চারটি অটোগান রয়েছে।

এটি ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল অতিক্রম করতে সক্ষম। ৪৭ জন নাবিক এ জাহাজ পরিচালনা করছে। ১৫৫ ফুট দৈর্ঘ্য এবং ২২ ফুট প্রস্তের এ জাহাজের ওজন ৩০৭ টন।

কোস্টগার্ড আরও জানায়, উপকূলের জলসীমায় দস্যুতা এবং অপরাধ নির্মূলে ব্যবহারের পাশাপাশি যুদ্ধকাজেও ব্যবহার হয় জাহাজটি। লাল-সবুজের পতাকায় সজ্জিত এ জাহাজের নিরাপত্তায় নৌ পুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/