• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী নবান্ন উৎসব শুরু

প্রতিনিধি / ১৬০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাঙালির ঐতিহ্য নবান্নের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দুই দিন ব্যাপী নবান্ন উৎসব শুরু হয়েছে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের উদ্যোগে ববির মুক্তমঞ্চের মাঠে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত পর্যন্ত এই মেলা হয়েছে। মেলায় এই মেলায় নবান্নের ঐতিহ্যকে ছবি, গল্প, গান-কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। সন্ধ্যায় ববির নিজস্ব ব্যান্ড দল বনসাই ও সপ্তর্ষি গান পরিবেশন করেছে। এছাড়াও পদাতিকের অর্ধশত সদস্য গান, নাচ এবং অভিনয় করেছেন।

মেলায় নাগরদোলাসহ ২৮টি দোকানে ঐতিহ্যবাহী হরেক পণ্য বিক্রি করতে দেখা গেছে। শেষ দিন শুক্রবার রাতে বনসাই ও সপ্তর্ষি ব্যান্ড দল সহ দেশের স্বনামধন্য গায়ক অর্ঘ্য দেব গান পরিবেশন করবেন।

পদাতিকের সভাপতি ভ‚মিকা সরকার বলেন, ববি শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে নবান্নের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের এই বর্ণাঢ্য আয়োজন।

এই আয়োজনে নবান্নের সাথে সংশ্লিষ্ট অনুষঙ্গ সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় জানান, নবান্নের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন অনুসঙ্গ তুলে ধরা হয়েছে। যা সহজেই একজন শিক্ষার্থী নবান্ন বিষয়ে ধারণা নিতে পারছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/