• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ছাত্র আন্দোলনে শহীদ সাগরের বাবার ওপর আগৈলঝাড়ায় হামলা

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া বরিশালের আগৈলঝাড়ার সাগর হাওলাদারের বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবারের (১০ ডিসেম্বর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার গুলিবিদ্ধ হয়ে শহিদ হন বরিশালের আগৈলঝাড়ার বাগধা গ্রামের সাগর হাওলাদার। তার বাবা বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈহরী প্রহরী নুরুল হক হাওলাদার মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে হামলার শিকার হন।

আহত নুরুল হক হাওলাদার বলেন, বখাটে জহিরুল মিয়া কিছুদিন আগে থেকে আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে আমার ওপর পরিকল্পিতভাবে হামলা করে।

জহিরুলের বাবা মাওলানা জাকারিয়া মিয়া বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৩ জুলাই সন্ধ্যার পর দোকান থেকে বাসার উদ্দেশে রওনা হলে সংঘর্ষের মাঝে পরে দুই পায়ে গুলিবিদ্ধ হয় সাগর। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই রাতে মৃত্যু হয় তার। পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে মৃত্যুর ৬ মাস আগে কাউকে না জানিয়ে ঢাকায় যান সাগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/