• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ‘পা পিছলে’ নদীতে পড়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

প্রতিনিধি / ১৫২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ব্লকের ওপর থেকে পা পিছলে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানিয়েছেন।

মৃত মো. আবির হাসান হিরা (১৭) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাছনাপাড়া মদিনাবাদ এলাকার মো. রাশেদের ছেলে এবং বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র।

আবিরের সহপাঠী মো. হৃদয় বলেন, তারা চার সহপাঠী মিলে কীর্তনখোলা নদীর বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙার পাড় এলাকায় বেড়াতে যান।

এক পর্যায়ে কীর্তনখোলা নদীর তীরের ভাঙন প্রতিরোধে ফেলা ব্লকের ওপর উঠে ছবি তুলছিল হিরা। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায় সে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তারা নদীতে ১৭ মিনিট তল্লাশি চালিয়ে হিরার লাশ উদ্ধার করে।

লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তুহিন খান জানান। বরিশাল সদর নৌ-পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/