• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে লঞ্চের কেবিন থেকে ৮টি পাসপোর্ট ও ডলার চুরি

প্রতিনিধি / ১৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নদী বন্দরে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের কেবিন থেকে যাত্রীদের আটটি পাসপোর্ট এবং ডলারসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বরিশাল নদী বন্দরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী লঞ্চ যাত্রী নগরীর কাউনিয়া ক্লাব রোডের বাসিন্দা তাপস জানান, পরিবারের সদসরা মিলে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। এজন্য শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকা যেতে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের তৃতীয় তলায় ৪২০ নম্বর কেবিন ভাড়া করেন।

কেবিনের মধ্যে পরিবারের আটজনের আটটি পাসপোর্ট, একটি ক্যাননের ক্যামেরা এবং ১৫০ ইউরো ডলাসহ অন্যান্য মালামাল ছিল। লঞ্চ ছাড়ার আগে কেবিনের দরজায় তালা দিয়ে লঞ্চের সামনে যান। ফিরে এসে দেখতে পান কেবিনের জানলা খোলা। পরে ভেতরে ঢুকে দেখতে পান পাসপোর্ট, ডলার এবং ক্যামেরা নেই।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতক চন্দ্র সরকার বলেন, ‘ঘটনার পর লঞ্চ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া এখানে লঞ্চ কর্তৃপক্ষের কোনো উদাসীনতা রয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/