• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ড্রোন ও মাদকসহ দুই ব্যবসায়ী আটক

প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযানটি শুক্রবার ভোরে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও দিলীপ পান্ডেকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ড্রোন, মাদক, মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, অভিযানের পর এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে আসামীদের বরিশাল আদালতে পাঠানো হয় এবং সেখান থেকে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/