• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যোগ দিলেন শায়খ আহমাদুল্লাহ

প্রতিনিধি / ১৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সংলাপে যোগ দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এ বৈঠকের উদ্দেশ্য হলো দেশের চলমান ইস্যুগুলোর বিষয়ে আলোচনা করা।

এর আগে, গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয় ঐক্যের ডাক দেন।

তিনি বলেন, যারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে অগ্রাহ্য করেছেন, তারা এ আন্দোলনকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তিনি সবাইকে একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/