• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সারাদেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

প্রতিনিধি / ১৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে যাচ্ছে বিএনপি। ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করার নির্দেশ দিয়েছেন তিনি। নিষেধ করেছেন বিজয় মিছিল করতেও।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলীর সই করা বিবৃতিতে বলা হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে।

একই সঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল, সভা-সমাবেশ না করার নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/