• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

প্রতিনিধি / ৯৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস খাত বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। নির্বাচনের সময় অর্থের অবৈধ ব্যবহার রোধে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবায় বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা এই কড়াকড়ি বহাল থাকবে।

এই সময়ের মধ্যে ব্যক্তিগত বা পারসোনাল অ্যাকাউন্ট থেকে সব ধরনের ক্যাশ-ইন এবং ক্যাশ-আউট সেবা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে গ্রাহকরা কোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা জমা দিতে বা উত্তোলন করতে পারবেন না।

নির্বাচনী মাঠে ভোট কেনাবেচা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের জোগান বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অ্যাপে প্রবেশ করলে গ্রাহকরা বর্তমানে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট অপশনগুলো নিষ্ক্রিয় বা ভিন্ন রঙে দেখতে পাচ্ছেন, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনারই প্রতিফলন।

লেনদেনের ক্ষেত্রে ‘সেন্ড মানি’ সুবিধাও সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজনে একজন গ্রাহক একে অপরকে টাকা পাঠাতে পারলেও তা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। নতুন নিয়মে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে। দিনে সর্বোচ্চ ১০ বার এভাবে টাকা পাঠানো সম্ভব হবে, অর্থাৎ একজন গ্রাহক সারা দিনে ১০ হাজার টাকার বেশি সেন্ড মানি করতে পারবেন না।

তবে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনে যেন ব্যাঘাত না ঘটে, সেদিকেও লক্ষ রাখা হয়েছে। মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস ও পানি) পরিশোধ এবং কেনাকাটার পেমেন্ট বা মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রাখা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও সরকারি বিভিন্ন ফি পরিশোধের ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।

এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, সরকারি নির্দেশনা মেনে এই সাময়িক নিয়ন্ত্রক আরোপ করা হয়েছে। নির্ধারিত সময়সীমা অর্থাৎ ১২ ফেব্রুয়ারি মধ্যরাতের পর থেকে সব ধরনের লেনদেন পুনরায় স্বাভাবিক নিয়মে চলবে। সাময়িক এই অসুবিধার জন্য প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/