• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

প্রতিনিধি / ১৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে বরিশাল মহানগরে ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ মহানগর পর্যায়ে এটি তাদের তৃতীয় আহ্বায়ক কমিটি ৷

বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বরিশাল মহানগরের কমিটি প্রকাশ করা হয়৷ সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেন৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের এই কমিটিতে বরিশাল সদরের শহিদুল ইসলাম শাহেদকে আহ্বায়ক, মেহেন্দীগঞ্জ উপজেলার মো. শাহাদাতকে সদস্যসচিব, বরিশাল সদরের মাহফুজুর রহমান ইমরানকে মুখ্য সংগঠক ও পটুয়াখালীর ইসরাত জাহানকে মুখপাত্র করা হয়েছে৷

কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৩ জনকে সংগঠক করা হয়েছে। এসব পদ ছাড়াও কমিটিতে ৬৪ জনকে সদস্য করা হয়েছে৷

এর আগে দেশের দুটি মহানগর ও ১৪টি জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ মহানগর দুটি হলো কুমিল্লা ও রংপুর মহানগর৷ আর জেলাগুলো হলো কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, কুমিল্লা, রংপুর, যশোর ও কুড়িগ্রাম৷ প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/